আমি দূর্ণীতিবাজ নই….উখিয়ার বিশাল গণসংবর্ধনা সভায় এমপি বদি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া |
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন আমি সংসদ সদস্য হিসাবে ১ টাকারও দূর্ণীতি করি নাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রতেিকর টিকেট নিয়ে উখিয়া টেকনাফের মানুষ ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। তাই পবিত্র আমানতকে ক্ষেয়ানত করে আমি দূর্ণীতি করতে পারি না। তিনি আরো বলেন, দূর্ণীতি দমন কমিশন (দুদকের) দায়েরকৃত মামলায় প্রমানিত হয়েছে আমি দূর্ণীতিবাজ নই।

২১ দিন কারাভোগের পর মহামান্য হাইকোট থেকে জামিনে বের হয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশাল গণ সংবর্ধনায় আলহাজ্ব আব্দুর রহমান বদি এ কথা বলেছেন।

আগামী দুই বছরের মধ্যে ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার জন্য বলেন। অন্যতাই তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উখিয়া টেকনাফে যারা ইয়াবা ও মানব পাচার করে তাদের তালিকা দেওয়ার জন্য উপস্থিত জনগন কে অনুরুধ করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, এড, অণিল বড়–য়া, অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, এড, রাসেল চৌধুরী, ফরিদুল আলম কন্ট্রাক্টার, কাজী আকতার উদ্দিন টুনু, উপজেলা শ্রমীগলীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমূখ। উখিয়ায় আব্দুর রহমান বদি এমপি মরিচ্যা ও কোটবাজারে আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন এবং এমপি বদিকে বরন করতে মরিচ্যা থেকে পালংখালী পর্যন্ত আড়াই শতাধিক তরুন নির্মান করে আওয়ামীলীগ।