প্রেসবিজ্ঞপ্তি :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আমিনের পিতা আব্দুল আমিন সওদাগর (৫৫) আর নেই। ২ ডিসেম্বর সকাল ৮.২০ টায় তিনি নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত আগষ্ট হতে হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। একই দিন বাদে আছর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবাসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন। নামাজে জানাযার পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, মরহুমের ভাই মনছুর আলী ও ছেলে নুরুল আমিন। মৃত্যুকালে ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামীলীগ নেতা নুরুল আমিন সিকদার, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, মোহাম্মদ তাহের, ইসা খান মানিক, মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা মাসুক শাহরিয়াদ, আতাউর রহমান ওয়াসিম, নুরুল আবছার মানিক, সায়েমুল হক, মোহাম্মদ সালমান প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
