বার্তা পরিবেশক : হোয়াইক্যংয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাজী আসমত আলী ফাউন্ডেশনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমাবার ফাউন্ডেশন চত্বরে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নূরী। ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে প্রতিষ্টাতা ও খারাংখালী এঞ্জেলস কেয়ার একাডেমীর অধ্যক্ষ মো: নূরুল আমিন স্বাগত বক্তব্য রাখেন৷ ইফতার পূর্ব আলোচনায় অংশ গ্রহণ করেন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক খাইরুল আমিন,টেকনাফ পৌরসভার প্রধান হিসাব রক্ষক ছৈয়দ হোসেন সেলিম,দৈনিক ইত্তেফাকের জসিম উদ্দিন টিপু,দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নুর কামাল,কবি এম এরশাদুর রহমান, শামশুল আলম আমিন প্রমুখ। ফাউন্ডশনের সভাপতি মিজানুল কাশেম নাহিদ ও সদস্য ছৈয়দ হোছাইনের যৌথ পরিচালনায় এতে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রবাসী মো: মোহাম্মদ নূরুল কবীর,মাইন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহাব উদ্দিন,নয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরফাতুল মুরাদ,মৌলভী বাজার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ জামাল হোছাইন,মানবাধিকার কর্মী মোরশেদুল আলম সুজন,সাংবাদিক সাদ্দাম হোছাইন,সাধারণ সম্পাদক মাহমুদুল হকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসহাক।
