হোয়াইক্যংয়ে স্বামীকে বাঁচাতে গিয়েই সদ্য প্রসব করা স্ত্রী খুন ; সন্দেহের তীর স্বামীর সৎ ভাইদের দিকে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : হোয়াইক্যং সম্পত্তি বিরোধ নিয়ে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা চালিয়েছে দূবৃর্ত্ত দল। এসময় স্বামীকে বাঁচাতে গিয়েই ছুরিকাঘাতে সদ্য প্রসব করা দুই সন্তানের জননী এক গৃহবধু নৃশংসভাবে খুন হয়েছে। এই ঘটনার জন্য সন্দেহের তীর স্বামীর সৎ ভাইদের দিকে ঝুঁকছে।

খোঁজ নিয়ে জানা যায়,১৪ আগষ্ট (শনিবার) ভোররাত ৩টারদিকে উপজেলার ১নং হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে ৮/১০জনের অজ্ঞাতনামা স্বশস্ত্র ভাড়াটে রোহিঙ্গা গ্রæপ এসে দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। তখন বারান্দায় থাকা সন্তান প্রসব করা স্ত্রী মোহছেনা আক্তার (২৩) এর সামনে পড়ে। তখন দূবৃর্ত্তরা তোর জামাই মোহাম্মদ আলী কোথায় জানতে চাইলে পাশর্^বর্তী ভেতরের রোমে থাকা স্বামী মোহাম্মদ আলী দরজা আটকে দিয়ে চিৎকার শুরু করে। মোহছেনা দূবৃর্ত্ত দলের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হলে তারা ক্ষুদ্ধ হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর স্বামীর রোমের দরজা ভাঙ্গতে চাইলে প্রতিবেশীরা জড়ো হতে থাকায় দূবৃর্ত্ত দল নিরুপায় হয়ে পালিয়ে যায়। এরপর ৩৫দিনের সন্তান প্রসবকারী রক্তাক্ত মোহছেনা মৃত্যুরকোলে ঢলে পড়ে। নিহতের সংসারে ২জন কন্যা সন্তান রয়েছে। এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য নিয়ে যায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদুল হাসান সংবাদ কর্মীদের জানান,রাতের অন্ধকারে কে বা কারা বাড়িতে ঢুকে এই নৃসংশ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে বাড়ির মালিক মোহাম্মদ আলীর বরাত দিয়ে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যা জান্নাতুল ফেরদৌস বলেন, নিহত মোহছেনার স্বামী মোহাম্মদ আলীর সাথে দীর্ঘদিন ধরে সৎ ভাইদের সাথে জমি-জমার বিরোধ চলে আসছিল। যা নিয়ে বেশ কয়েক বার সালিশ হয়েছিল। সৎ ভাইয়েরা রোহিঙ্গা শিবিরে বসবাস করছে। এ বিরোধের জেরধরে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের দিয়ে গৃহবধুকে খুন করে। ###