সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল আজ আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সৈয়দুল ইসলাম (১৯) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে সর্বমোট ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় সৈয়দুল ইসলাম (১৯), পিতা-ছৈয়দ হোসন, মাতা-দিলতাজ বেগম, সাং-উলুচামরী, কোনারপাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার জানা যায়।
ধৃত ব্যক্তি আরো জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করার উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগসহ সমর্পণ করা হয়েছে।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য নিশ্চিত করেছেন।

