বার্তা পরিবেশক : হোয়াইক্যং আন্ত: ইউনিয়ন মাওলানা মোহাম্মদ জাহেদ হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৯ইং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষার প্রকাশিত ফলাফলে হোয়াইক্যং হলি চাইল্ড কেজি এন্ড হাইস্কুল এবং নয়াপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
গত ১৮ডিসেম্বর বুধবার হোয়াইক্যং পুর্ব মহেশখালীয়া পাড়া ইসলামী সমাজ কল্যান ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় মাওলানা মোহাম্মাদ জাহেদ হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা-১৯ইং বাহারুল উলুম দাখিল মাদ্রাসা হলরুমে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন। এতে পরীক্ষা কমিটির উপদেষ্টা টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, পরীক্ষা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন হ্নীলা আল্-ফালাহ একাডেমীর অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী, হল সুপারের দায়িত্ব পালন করেন পুর্ব মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফিজ আহমদ ইকবাল, বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম, হোয়াইক্যং ৮নং ওয়ার্ডের মেম্বার জাহেদ হোছাইন, পরিদর্শক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হোছাইন আহমদ তাসলিম, রুমখা পালং আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক গোলাম কবির, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শামশুল হক, বাহারছড়া তাফহীমুল কোরান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রাশেদুল আলম বিএসসি, হ্নীলা আল্-ফালাহ একাডেমীর গণিত শিক্ষক সৈয়দ আলম ও ইংরেজি শিক্ষক আনোয়ার হোছাইন সীফাত, পুর্ব মহেশখালীয়া পাড়া ইসলামী সমাজ কল্যান ছাত্র পরিষদের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি রেজাউল হোছাইন মামুন, মোঃ ফেরদৌস ইমরান, অর্থ সম্পাদক আমিনুল হক মোবারকসহ বর্তমান ও সাবেক দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত বৃত্তি পরীক্ষায় হোয়াইক্যং ইউনিয়নের ২৩টি স্কুল-মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ১শ ৩৬জন পরীক্ষার্থী অংশ-গ্রহণ করেন। পরীক্ষা গ্রহণ শেষে খাতা পর্যবেক্ষণের পর প্রকাশিত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
এতে প্রকাশিত ফলাফলে নয়াপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার মোহাম্মদ কাউছার ট্যালেন্টপুল, হোয়াইক্যং হলি চাইল্ড কেজি এন্ড হাইস্কুলের তাসফিয়া আলম ট্যালেন্টপুল, নয়াপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার রিফাত উদ্দিন ও নিহা মনি সাধারণ, লম্বাবিল তেচ্ছিব্রীজের কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসার লিমা আক্তার সাধারণ, নয়াপাড়া দক্ষিণ মাথা সিরাজুল উলুম মাদ্রাসার মোহাম্মদ রায়হান সাধারণ, হলি চাইল্ডের তাসফিয়া হক, আবু ওবাইদা মোহাম্মদ সায়েম, সিদরাতুল মুনতাহা সাধারণ, কাঞ্জর পাড়া মডেল একাডেমীর ফারজানা সোলতানা জয়নব সাধারণ গ্রেড বৃত্তি লাভ করেন। প্রথম বারের মতো সম্পন্ন এই বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে নগদ টাকা, সনদ, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ জানানো হয়েছে। ###
