মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় মাদ্রাসা খালেদ বিন ওয়ালিদ (রাঃ) হেফজ ও এতিম খানায় পবিত্র মক্কার ফতোয়া বোর্ডের অন্যতম সদস্য ও খাদেমুল কুরআন সহোদরকে সংবর্ধিত করা হয়েছে।
জানা যায়, ৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলার হ্নীলা উলুচামরী মাদ্রাসা খালেদ বিন ওয়ালিদ (রাঃ) হেফজ ও এতিম খানায় পবিত্র মক্কার ড. সহোদরদের সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে পরিচালক মৌলানা আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক আবু হানিফার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোছন মেম্বার। সংবর্ধিত অতিথি ছিলেন মক্কার ফতোয়া বোর্ডের অন্যতম সদস্য ড. শেখ আবু নাসের মনসুর গোলাম ও খাদেমুল কুরআন ড. আবু সাঈদ হাশেম গোলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আলহাজ¦ আলী হোছাইন। অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ ও মানপত্র প্রদান করে সংবর্ধিত করা হয়। উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মাষ্টার ছিদ্দিক আহমদ, নুরুল আবছার, নুরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনার জবাবে অতিথিবৃন্দ বলেন,দুনিয়াবী ও আখেরাতের শান্তির জন্য দ্বীন ইসলামের প্রচার ও প্রসার অতীব জরুবী। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেই চলছে। তাই বিশ^ কল্যাণের জন্য আল কুরআন-হাদিসকে আকঁড়ে ধরতে হবে। এরপর উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
