হোয়াইক্যংয়ে ভূমিদস্যুর হামলায় এনজিও কর্মী রক্তাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : হোয়াইক্যংয়ে ভূমিদস্যুর হামলায় এক এনজিও কর্মী রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্র জানায়, ৫জুন সকাল ৯টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা (মনিরঘোনা) এলাকার সৌদি প্রবাসী আব্দুল গফুরের পুত্র, এনজিও সংস্থায় কর্মরত সাইফুল ইসলাম বাড়ী থেকে বাজার করতে বের হলে স্থানীয় মনিরঘোনা এলাকার আব্দুস সালামে পুত্র আলমগীর, জাহাঙ্গীর আলম, আবুল হাসান, মৃত ওয়াহেদ আলীর পুত্র আব্দুস সালামের নেতৃত্বে হাতুড়ী, লোহার রড় এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় এনজিও কর্মী সাইফুলের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়। রক্তাক্ত ও গুরুতর আহত সাইফুলকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাকে উখিয়া হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত সাইফুল ইসলামের বড় ভাই পল্লী চিকিৎসক রাসেল জানান, হামলাকারীরা চিহ্নিত ভূমিদস্যু। আমাদের মালিকানাধিন জমি দখলে নিতে তারা আমার ছোট ভাইকে হামলা চালিয়ে আহত করেছেন। এ ব্যাপারে তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতির কথা জানান।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নুরে আলম বলেন,হামলায় এনজিও কর্মী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা নিরীহ যুবক সাইফুলের হামলাকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।#