হোয়াইক্যংয়ে বার্মিজ সিগারেটসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জসিম উদ্দিন টিপু : হোয়াইক্যংয়ে র‌্যাব সদস্যরা দোকানে অভিযান চালিয়ে বার্মিজ সিগারেটসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়, ৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে উপজেলার হোয়াইক্যং নয়াবাজার শাহেদ আলীর মুদির দোকানের ভেতর হতে অভিযান চালিয়ে বার্মিজ মেনসন সিগারেট ২৯ হাজার ৭শ ৬০পিস, মারবেল সিগারেট ২৭হাজার ১শ ৪০পিস ও পাতার বিড়ি ৪শ ৫০পিস মোট ৫৭ হাজার ৩শ ৫০পিস বার্মিজ সিগারেটসহ নয়াপাড়ার কবির আহমদের পুত্র মোঃ শাহেদ আলী (২২), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-বøকের ছৈয়দ আলমের পুত্র নুর মোহাম্মদ (২৫), জাদিমোরা নয়াপাড়া শালবাগানের রোহিঙ্গা ক্যাম্প, বøক-ডি-৫ এর বাসিন্দা মৃত মনিরুজ্জামানের পুত্র নুরুল আমিন (৩৪) কে আটক করে। যার বাজার মূল্য ৫ লক্ষ ৭৩হাজার ৫শ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।