বিশেষ প্রতিবেদক : টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, ২৪ অক্টোবর বাদে মাগরিব উপজেলার হ্নীলাস্থ লেদার কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ব্যক্তির সংসারে দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
উল্লেখ্য, বুধবার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন আল মনসুর হ্যাচারী এলাকায় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ পায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত লাল মিয়ার পুত্র মুফিজ আলম (৩২) বলে জানা যায়। পুলিশ লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়।
