বার্তা পরিবেশক : হ্নীলায় মরহুম আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮এপ্রিল (বৃহস্পতিবার) বাদে আছর হ্নীলা বৈশাখী রেস্টুরেন্ট হলরোমে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে মরহুম সাবেক সাংসদ এবং আমরণ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী স্মরণে দোয়া মাহফিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ নাছিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সেলিম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৬নং ওয়ার্ড মেম্বার আবুল হোছাইন, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাষ্টার খলিলুর রহমান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি।
এছাড়া হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক নুরুল হোছাইন আজাদ, ডাঃ নুর মোহাম্মদ নুরু, সাবেক অর্থ সম্পাদক নুরুল হুদা মেম্বার, হ্নীলা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান,২নং ওয়ার্ডের সভাপতি নুরুল আমিন কালু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৭নং ওয়ার্ডের সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর কাশেম সওদাগর,৮নং ওয়ার্ডের সভাপতি কাদের হোছাইন, সাধারণ সম্পাদক আবুল হোছাইন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রলীগ নেতা প্রশান্ত পলাশ, ফরহাদ মাহমুদ, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান,হ্নীলা ইউনিয়ন যুবলীগ নেতা কবির হোছাইন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক আমিনুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাষ্টার সেলিম উদ্দিন, নুরুল আবছার আহমদ জয়,কামরুল ইসলাম রাজু, রাকিব ইমরান মুকুলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আতœার শান্তি, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়। ###
