প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে গ্রামে গ্রামে গণ সংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা নাগাদ ওয়ার্ডের শত শত নেতাকর্মী এ গণ সংযোগ কর্মসূচি ও উঠান বৈঠক করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ ও সাধারণ সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে বৃহত্তর আমতলীপাড়া, চাকমাপাড়া, ঘোনাপাড়া, পশ্চিম পাড়ায় গণসংযোগ কর্মসূচি ও উঠান বৈঠক করেন। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা যথাক্রমে আলমগীর চৌধুরী, আজিজুল হক, এনামুল হক, শাহ আলম (বিডিআর অবঃ), সৈয়দ আকবর হাজ্বী, আলী আজগর, রাশেদুল হক, মোহাম্মদ কামাল, ছাত্রলীগ নেতা হাশেমুর রেজা প্রমূখ। বক্তারা শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন। পাশাপাশি ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালেটের মাধ্যমে নৌকা মার্কাকে বিজয়ী করার বিনীত অনুরোধ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা যথাক্রমে, নুরুল হক, সরওয়ার আলম, হাজ্বী রফিক, মোঃ আলম. দানু মিয়া, জুলু মিয়া, রাজেন্দ্র মল্লিক, শামসুল আলম, মোহাম্মদ হোছন, আব্দু সালাম, ফরিদ সওদাগর, গফুর সওদাগর, আবু সাত্তার, আব্দু রশিদ, মোঃ সালাম, আলী আহমদ, মন্জুর সিকদার, খলিল আহমদ, সোনা মিয়া প্রমুখ। ওয়ার্ড আওয়ামী লীগের এ কর্মসূচি ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে ওয়ার্ড আওয়ামী লীগ সুত্র জানায়। ##
