টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে চোরাইপণ্য ও ইয়াবাসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই পণ্যসহ ৩জনকে আটক করেছে।

সুত্র জানায়, ১৫ মার্চ সকাল পৌনে ১০টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলএমএস ২৪নং ক্যাম্পের সিআইসি অফিসের সামনে মসজিদে আবু বক্করের পাশে অভিযানে গেলে রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ১৩৩নং রোমের বাসিন্দা মোঃ লালু মিয়ার স্ত্রী ছকিনা খাতুন (৩০) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২হাজার ৫শ ১৫পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে বিকাল পৌনে ৪টারদিকে অপর একটি চৌকষ আভিযানিক দল টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া লামার বাজারে মোজাহার কোম্পানীর বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে নাম্বারবিহীন অটোরিক্সায় করে পাচারের সময় ১১টি প্লাস্টিকের বস্তা জব্দ করে ১২৮৬পিস মিয়ানমারের অবৈধ কাপড়, ৯৮ প্যাকেট বার্মিজ কফি, অন্যান্য ১০২ প্যাকেট জব্দ করা হয়। এই ঘটনায় টেকনাফে অবস্থানকারী কক্সবাজার উত্তর নুনিয়াছড়ার বাদশা মিয়ার পুত্র মোঃ মনির (২৬) ও টেকনাফ পৌর এলাকার উত্তর চৌধুরী পাড়ার মৃত আব্দুল্লাহর পুত্র মোঃ আলম (২০) কে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###