হোয়াইক্যংয়ে নৌকা প্রতীকের সমর্থনে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শাহীন শাহ : হোয়াইক্যংয়ে দলীয় মনোনীত ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বিকেল ৩টায় প্রিতম প্লাজার কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল হাসান মিল্কি। সম্মানিত অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নুরুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় মনোনীত ও নৌকা প্রতীকের প্রার্থী হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মঈনুল হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মাষ্টার মো. জাকারিয়া, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোছাইন, সদস্য কামাল উদ্দিন বাচু, আব্দু রহিম লালু, গোলাম আকবর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল কবির,সহ সম্পাদক সৈয়দ হোসেন, হোয়াইক্যং যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক নুরুল মোস্তফা মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সহ সভাপতি আব্দুল্লাহ আল জাহেদ লিটন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ,উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ, দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত দেলোয়ার সিকদার, সেচ্ছাসেবলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার সভাপতি সিরাজুল মোস্তফা প্রমূখ।
এতে বক্তারা বলেন, আসন্ন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী করার জন্য ভেদাভেদ ভূলে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে পরিষদটি কয়েকযুগ ধরে বিএনপি জামায়াতের দখলে রয়েছে। এখন সময় এসেছে নৌকাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার। তাই সকলকে নিরলসভাবে কাজ করার আহŸান জানান তারা। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
কর্মী সভায় ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ নেতাকর্মী, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।