টেকনাফে যৌথ বনপাহারা দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের যৌথ বন পাহাড়া দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। টেকনাফ রেঞ্জের আওতাধীন সদর বন বিটের নাইট্যংপাড়া ও মোচনী বন বিটের রংগীখালী যৌথ বন পাহাড়া দলের ৩৫ জন সদস্যদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কোডেক কতৃক বাস্তবায়িত উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সিপিজি সদস্যদের উদ্দেশ্য বন আইনের ২৬ ধারা মোতাবেক বনে নিষিদ্ধ কার্যক্রম কি করা যাবে না এবং কোন কারণে করলে তার শাস্তির বিধান দণ্ডবিধি ও জরিমানা বিষয়ে আলোচনা করেন।
WhatsApp Image 2021 01 07 at 5.23.50 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশ, তিনি সিপিজি সদস্যদের উদ্দ্যেশে বন, বন্যপ্রাণী আইন মেনে বনবিভাগের নেতৃত্বে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে বন রক্ষায় ভূমিকা রাখার কথা তুলে ধরেন।

বন পাহারার গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেশান পরিচালনা করেন সুশাসন ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান ।

প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন বনবিট কর্মকর্তা বাহার উল্লাহ, সাজেদুর রহমান, নিজাম উদ্দীন, আমিনুল ইসলাম মিয়াজী প্রমুখ।