শাহীন শাহ : হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর দুপুর আড়াই টায় হোয়াইক্যং আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সভাপতি হারুনর রশিদ সিকাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুর রহমান বদি।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের দেখভাল না করে, ঢালাওভাবে ভুল করেছিলাম। এ ভূল আর হবেনা। এ পর্যন্ত কাউকে কোন ধরণের হয়রানি করা হয়নি। এর পরেও আমাকে মেরে ফেলার জন্য গুলি করা হয়। তিনি আরো বলেন, এখন থেকে সকল সুযোগ সুবিধা দলের সকল নেতাকর্মীরা ভোগ করবে। এতে কোন সন্দেহ নেই। উপস্থিত সকলকে সুষ্ঠু সুন্দর ও ঐক্যবদ্ধভাবে ভোট করার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী ও টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নাজির হোসেন চৌধুরী, ফিরুজ আহমদ চৌধুরী এডভোকেট মঈনুল হাসান, নবী হোছন, মাষ্টার জাকারিয়া আলমগীর চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদুল আলম। এতে ইউনিয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
