হোয়াইক্যংয়ে জেল হত্যা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শাহীন শাহ, টেকনাফ :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও স্মরণ করে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
৩ রা নভেম্বর হোয়াইক্যং যুবলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর সাবেক কাউন্সিলর। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক, গোলাম আকবর মেম্বার, আব্দু রহিম লালু, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এনামুল হক, আব্দুল গাফ্ফার, নুরুল আমিন সিকদার, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।
ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন হোয়াইক্যং যুবলীগের সহ সভাপতি শেখ শাহ আলম, আবু ছিদ্দিক আতিক, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, হোয়াইক্যং দক্ষিণ উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ, সাধারণ সম্পাদক আতাউর
রহমান ওয়াসিম, দক্ষিণ ছাত্রলীগের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।
2 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আলোচনা সভার শুরুতে কোর আন তিলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আলী আজগর।
বক্তরা বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতাকে স্মরণ করে বক্তব্য রাখেন। পাশাপাশি আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে আবারো ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান।