হুমায়ূন রশিদ : হোয়াইক্যংয়ে জানাজা মাঠেই সন্ত্রাসী হামলায় ২জনকে মারাত্নক আহত করেছে দূবৃর্ত্তরা। গুরুতর আহত ও রক্তাক্ত ২জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, ২২জানুয়ারী সকাল ১১টায় উপজেলার হোয়াইক্যং বাহারুল উলুম মাদ্রাসা মাঠে জনৈক মালেক বাপ নামক এক মুরুব্বীর জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম মহেশখালীয়া পাড়ার আবু ছিদ্দিকের পুত্র জাহেদ হোছন ও ধলাইয়ার নেতৃত্বে ৫/৬জনের একটি গ্রুপ দা-কিরিচ নিয়ে হামলা চালিয়ে পূর্ব মহেশখালী পাড়ার খুইল্যা মিয়ার পুত্র নুর মোহাম্মদ ভেক্কা (৩৬) ও নুরুজ্জামানের পুত্র দিলদার মিয়া (৩০) গুরুতর আহত এবং রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। পরে আহতের আত্নীয় ও উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মারাত্নক আহতরা কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে আহত নুর মোহাম্মদ ভেক্কার ভাই নুরুল ইসলাম কালাপুতু বলেন, ২/১দিন আগে আমার চাচাত ভাই আমির হোছনের সাথে ধলাইয়ার কথা কাটাকাটি ও তর্ক হয়। আমার ভাই তা সমাধান করে দেন। কিন্তু জানাজা মাঠে বিনা কারণে এই ন্যাক্কারজনক ঘটনা খুবই দুঃখ জনক।
এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন,পূর্ব শত্রæতার জেরধরে এই ঘটনার সুত্রপাত বলে অবহিত হয়েছেন।
সাধারণ মানুষ ধর্মীয় কার্য্যক্রম চলাকালে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে।
