তৈলবাহী ট্যাংকার থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি তৈলবাহী ট্যাংকার থেকে ৩৬ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। ধৃত মাদক পাচারকারী হচ্ছে মো. ইসমাঈল(৩০)।লোহাগাড়া রশিদের পাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
শনিবার দিনগত রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প এর কমান্ডার মেজর মেহেদী হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ভাড়ায় চালিত তৈলবাহী ট্যাংকারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে ফিরছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয় এবং একজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।