টেকনাফ টুডে ডেস্ক:উপজেলার হোয়াইক্যং কেরুনতলী থেকে বোমা জাতীয় বস্তুসহ এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
জানা যায়,২৮সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টারদিকে হোয়াইক্যং কেরুন তলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে মিয়ানমার মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫) হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বোমা জাতীয় বস্তুসহ তাকে আটক করে। এই ব্যাপারে ধৃত রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
