হোয়াইক্যংয়ে এক টমটম চালকের বিষপানে মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হোয়াইক্যংয়ে পরিবারের লোকজনের সাথে অভিমান করে এক টমটম চালক কিশোর বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকার নুরুল ইসলামের পুত্র টমটম চালক কিশোর আব্দুল শুক্কর (১৪) মা-বাবার সাথে অভিমান করে বিষপান করে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষপানে এই কিশোরের মৃত্যু স্থানীয় লোকমুখে বিভিন্ন মন্তব্য শোনা গেলেও কি কোন প্রেমের সম্পর্ক গঠিত না কি পারিবারিক কোন আভ্যন্তরীণ বিষয় নিয়ে তা স্পষ্ট করে জানা যায়নি। তাকে পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি,মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া উক্ত কিশোর বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।