কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
************************************************
আয়াত নম্বর :-২৭
**************************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
******************************************
সকল আত্মার স্রষ্টা যে তিনি আল্লাহ্
এ ওয়াদা নিলেন প্রভূ সুবহানাল্লাহ –
আল্লাহর কাছে দেয়া অঙ্গিকার ভঙ্গ করে
হয়েছে যারা অভিশপ্ত,পড়ি নাউজুবিল্লাহ।

আত্মীয়-স্বজন ও মুসলিম উম্মাহর সাথে
সুসম্পর্ক বজায় রাখা আল্লাহর আদেশ –
ওয়াদা,আত্মীয়তা ও উম্মাহর সম্পর্ক রক্ষায়
আল্লাহ্ করেন বান্দাদের প্রতি তার নির্দেশ।

ওয়াদান ভঙ্গকারী, আত্মীয়তা বিনষ্টকারী
তাদের কৃতকর্মে করবে আহাজারি –
চলো খোদার পথে ঈমানের সাথে
না হয় পড়বে ছড়িয়ে অশান্তি পৃথিবীতে।

হে অঙ্গিকার ও সুসম্পর্ক রক্ষাকারী
মহান আল্লাহ্ই এ আদেশ দানকারী –
আল্লাহর ঘোষণা ক্ষতিগ্রস্ত হবে তারা
মহান রবের সাথে শঠামি করে যারা।