আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া সরকারিভাবে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়ে বরফ সাপ্লাইয়ের অভিযোগে
শামলাপুর নামার বাজারে দুই বরফ কলের মালিককে ভ্রাম্যমাণ আদালত ৯০হাজার টাকা জরিমানা করা করেছে।
জানা যায়,সোমবার( ২৮ জুন) সকাল ১১টার দিকে বাহারছড়া শামলাপুর নামার বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) আবুল মনসুর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্থানীয় বরফ কলের মালিক হাফেজ আহমদ ও রশিদ আহমেদের বরফ কলে মাছ ধরার উপর নিষিদ্ধ সময়ে বরফ সরবরাহের দায়ে নগদে দুই কলের মালিককে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব জরিমানার অর্থ নগদে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আবুল মনসুর আহমদ।
