হোয়াইক্যংয়ে ইয়াবার ভাগ-বাটোয়ারা নিয়ে মারামারী শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : ৯ এপ্রিল টেকনাফ টুডে অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ‍টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবার ভাগ-বাটোয়ারা নিয়ে মামা-ভাগিনা মারামারী শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমাকে জড়ানো হয়েছে। যা ষড়যন্ত্রমূলক।

আমার পরিবারের সাথে নির্বাচনী বিরোধী, স্থানীয় কুচক্রীমহলের চক্রান্ত ও মামলা বিরোধের জেরধরে শত্রুপক্ষ অথচ সাংবাদিক ভাইদেরকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানির চেষ্টা চালিয়েছে। আমি কারো নিকট থেকে ইয়াবা সংগ্রহ করিওনা এবং এসব কাজে জড়িত না। আমার মোবাইলের চার্জজনিত সমস্যার কারণে ক্ষণিক বন্ধ ছিল। আমি এই ধরনের মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
হাজী শামসুল আমিন
০১৮৪৯-১৬৫৮৪৩
পিতা-মৃত হাজী অলি আহমদ
নাছর পাড়া, খারাংখালী, হোয়াইক্যং।