হোয়াইক্যংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আনোয়ারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হোয়াইক্যংয়ের রইক্ষ্যং পুঁটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
জানা যায়, ১লা এপ্রিল (বুধবার) দুপুর পৌনে ২টারদিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের ২২নং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পে রেলিগেশন-১ পয়েন্ট এলাকায় অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা দ্রæত ছড়িয়ে পড়ে। দ্রæত ফায়ার সার্ভিসকে খবর দিয়ে উপস্থিত রোহিঙ্গা, চাকমা গোষ্ঠী এবং ক্যাম্প প্রশাসনের লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সেবায় নিয়োজিত আইআরসি হাসপাতাল, মুক্তি ও কোডেক পরিচালিত ৬টি লার্নিং সেন্টার, স্থানীয় মংছা থোই চাকমা, মং ছা অং, লালা মং, অং চেইগ্য চাকমা, মং ছা থোইং ও মাছু চাকমার ৫টি ঘর ও ৪টি রোহিঙ্গা বসতি, ২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া অগ্নিকান্ডের আতংকে আরো ১০টি রোহিঙ্গার ঘর ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় মং ছা থোইং, মাছু চাকমাসহ ৪০ বছরের এক ব্যক্তি ও ৬ বছরের এক শিশু আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই অগ্নিকান্ডের খবর পেয়ে হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ স্থানীয় চাকমা পরিবার সমুহকে ব্যক্তিগত তহবিল হতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ২ বাইন টিন ও নগদ ৬হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তার জন্য সরকারী-বেসরকারী সর্বস্তরের আন্তরিক সহায়তা কামনা করেন। ###