হোয়াইক্যংয়ে গাড়ির ধাক্কায় আহত শ্রমিকের হাসপাতালে মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ : হোয়াইক্যংয়ে সড়ক পার হতে গিয়েই গাড়ির ধাক্কায় লবণ মাঠের এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
জানা যায়, ২৭ এপ্রিল সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং ষ্টেশনে সড়ক অতিক্রম করার সময় অসাবধানতাবশত একটি ম্যাজিক (ছারপোকা) গাড়ি স্থানীয় আব্দুর রশিদের পুত্র আব্দুল মালেক (৩৫) কে ধাক্কা দেয়। এসময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও ঊক্ত ষ্টেশনে উপস্থিত লোকজন গাড়িটি ধাওয়া করে গতিরোধ করে এবং রক্তাক্ত ব্যক্তিকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য থাইংখালী শফি উল্লাহ কাটা এলাকার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ব্যক্তি মৃত্যুকালে ৫ ছেলে-মেয়ে, স্ত্রী, ৩ ভাই ও ৫ বোন রেখে গেছেন।
গাড়ির মালিক পক্ষ এবং নিহত দরিদ্র শ্রমিক পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হওয়ায় জেলা প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সাবেক ইউপি মেম্বার রশিদ আহমদ নিশ্চিত করেন।
এই ব্যাপারে হাইওয়ে পুলিশের আইসি মোরশেদ আলম চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি এলাকার বাইরে জরুরী সভায় রয়েছে বলে জানান।