হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ৭ এপ্রিল ২০২৫ইং রাত পৌনে ৯টারদিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির চেকপোষ্ট এলাকায় দায়িত্বরত বিশেষ টহলদল টেকনাফ হতে ঢাকাগামী সিগনেচার ট্রাভেলস বাস চেকপোস্টের নিকট আসলে সোর্সের পূর্ব তথ্যানুযায়ী বাসটি থামিয়ে ভিতরে থাকা যাত্রিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। এসময় বাসের ভিতরে থাকা দিনাজপুরের ঘোড়াঘাট থানার কুলানন্দপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র মোঃ আবদুল্লাহ আল ফারুক (৩৬) এবং মোঃ আইয়ুব আলী (৩১)এর সিটের নীচে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা বিজিবি‘র চৌকশ ডগ স্কোয়র্ড দ্বারা তল্লাশী করে ৭শ ৯০পিস ইয়াবা,২টি বাটন মোবাইল, নগদ ২হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ মামলা দায়ের করা হয়েছে এবং আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উক্ত থানায় জমা করা হয়েছে। ###
