চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন করবে না সভাপতি প্রার্থী জামাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি রেজি: নং ৬৯০ এর বহুপ্রতিক্ষিত নির্বাচন আগামী ১৭ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৎমধ্যে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সভাপতি প্রার্থী মো: জামাল হোসেন (আনারস) প্রতীক নিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। মঙ্গলবার (৮ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন মাধ্যমে সভাপতি প্রার্থী জামাল হোসেন নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।

জানাগেছে, চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ৪ ফ্রেব্রুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় বেঁধে দেয়া থাকলেও নানা সমস্যার কারণে সভাপতি প্রার্থী মো: জামাল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারেনি। এরই প্রেক্ষিতে আনারস প্রতীক নিয়ে সভাপতি পদের প্রার্থী তার পারিবারিক সমস্যা উত্থাপন করে অনুষ্টিতব্য নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন ও সংবাদ সম্মেলন মাধ্যমে অত্র নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন।

সভাপতি প্রার্থী মো: জামাল হোসেন বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারী চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমি সভাপতি পদে প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত ও পারিবারিক নানা অসুবিধার কারণে অত্র নির্বাচনে সভাপতি পদের প্রার্থী থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। এনিয়ে সমিতির সম্মানিত সকল সদস্য কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রহিল।##