হোয়াইক্যংয়ে বসত-বাড়ি হতে ই*য়া*বা*সহ আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২/৩জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়,২০সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে উপজেলার হোয়াইক্যং মিনা বাজারে বসত-ঘরে মাদকের চালানসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির মিনা বাজারের পূর্ব পাশে মার্কেটের পেছনে একটি সেমিপাকা ঘরে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ ইসমাঈলের পুত্র মোঃ আব্দুল্লাহ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো ২/৩জন অজ্ঞাত মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে ২৬ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক অজ্ঞাত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###