ফারুক আহমদ : উখিয়ায় এনজিও সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি ( বিজিএস) জি পপ প্রকল্পের আওতায় অতি দরিদ্র ৭২০ পরিবারের মাঝে ( ২য় cohort) নগদ সহায়তা অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রাজাপালং ইউনিয়নের জামতলি গ্রামে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় এনজিও সংস্থা বিসিএস ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ সহযোগিতায় সংকট মোকাবিলায় আর্থিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গত সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তন ও পরিবারকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা অর্জনকে কাজে লাগাতে হবে। সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসায় এনজিও সংস্থা বিজিএসকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি মেম্বার সরওয়ার কামাল,ইউচুপ আলী,ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ম্যানেজার ও বিজিএসের প্রকল্প সমন্বয় কারী কায়সার পারভেজ আশরাফী উপস্থিত ছিলেন।
বিজিএসের প্রকল্প সমন্বয়কারী কায়সার পারভেজ আশরাফী বলেন জামতলী গ্রামে জি পপ দলের ৬৮জন উপকার ভোগীদের মাঝে নগদ সহায়তা অর্থ বিতরণ করা হয় । তিনি আরও বলেন উপজেলার ৪টি
ইউনিয়ন যথাক্রমে রাজা পালং , রত্না পালং , জালিয়া পালং ও পালংখালী ইউনিয়নে উপকার ভোগী সদস্যদের কে শাকসবজি উৎপাদন, ছাগল হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা সহ ৪টি বিষয়ে প্রশিক্ষণ মাধ্যমে স্বাবলম্বী করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উল্লখ্য অষ্ট্রিলিয়ান এইড এর আর্থিক সহায়তায় ও ওয়ার্ল্ড ভিশন ও বিজিএস প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। ২০২৩ সালের জুন মাস পর্যন্ত চলমান থাকবে।
