বিশেষ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে নাফ নদীর দ্বীপ হতে দুই বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি (এএ)।
২৩ এপ্রিল দুপুরে উপজেলার হোয়াইক্যং পয়েন্টের নাফ নদী বগার দ্বীপে মাছ ধরতে গেলে হোয়াইক্যংয়ের বালুখালি পাড়ার আব্দুল হাকিমের পুত্র বাদশা আলম (৪৫) এবং রশিদ আহমেদ পুত্র আবুল কালাম (৪০) কে মায়ানমারের স্বশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির লোকজন ধরে নিয়ে যায়।
স্থানীয় ইউপি মেম্বার সিরাজুল মোস্তফা সাংবাদিকদের নিকট এই তথ্য নিশ্চিত করেন। ###
