টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ইং পালিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : “আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২” পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনও নিরাপদ সড়ক চাই টেকনাফ শাখার উদ্যোগে শনিবার (২২ অক্টোবর-২০২২) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা মিলনায়তন প্রাঙ্গনে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকার সঞ্চালনায়।উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এরফানুল হক চৌধুরীও সরকারি কর্মকর্তারা উপস্হিত ছিলেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিসচা- টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান হাশেমী,সহ-সভাপতি ফয়েজ আকবর,সহ-সভাপতি কায়েস মাহমুদ, সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, যুগ্ন সাধারন সম্পাদক মৌ: ইউছুপ, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক আতিকুল হাই, প্রচার সম্পাদক হামিদ হোসাইন হেভী, অফিস সম্পাদক তারেক আজিজ রুবেল, প্রকাশনা সম্পাদক ঈসাঁ খাঁন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক দলিল আহমেদ ফারুকী, ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস মিন্টু, যুব বিষয়ক সম্পাদক মোঃ দিলদার আহমদ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ,চালক,বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে। প্রথম বারের মতো সরকারি ভাবে নিরাপদ সড়ক দিবস পালন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে। অদক্ষ ও মাদকাসক্ত ব্যাক্তি গাড়ি চালানোর কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ শাখা নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলার সকল সদস্যরা এই অঞ্চলের সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে বিভিন্ন চালকদের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং চিহ্নত করনও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনামূলক বিলবোর্ড স্থাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিশেষে সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
306895782 813651373220457 6202260991935729094 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর