পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক |
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পিকআপের অতিরিক্ত চাকার ভেতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৩৭ হাজার ৭৬০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর এএসপি সাইফুল মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার ও পিকআপটি জব্দ করা হয়েছে।