স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে সফর শেষে দেশের ফিরছেন রাষ্ট্রপতি

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার সহধর্মিনী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। আজ বৃহস্পতিবার সকালে বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান তিনি।
গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।