রামু-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : বাংলাদেশ কোস্টগার্ড রামু ও টেকনাফ ষ্টেশনের জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৮ অক্টোবর রাতের প্রথম প্রহর দেড়টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ ষ্টেশনের জওয়ানেরা বদির ব্রীজ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কামাল হোছন (৪৮) কে ১০হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টারদিকে হিমছড়ি কোস্টগার্ড বিসিজি ষ্টেশনের জওয়ানেরা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবাসহ উখিয়া সোনার পাড়ার মোঃ আলমের ছেলে ইয়াছিন ওরফে কইয়া (২৩) কে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় পৃথক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ ও রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন। ###