“স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” সৃষ্টি করা সহ সাত দফা দাবীতে কক্সবাজারে মানব বন্ধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :

“স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” সৃষ্টি করা সহ সাত দফা দাবীতে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজারে সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
আবু তৈয়ব দিদারের সঞ্চালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সোহেল ইকবাল, সাধারন সম্পাদক জাকারিয়া মো. ইয়াহিয়া হাসান সহ সমিতির নেতৃবৃন্দ।
এতে শিক্ষার মানোন্নয়নে “স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” সৃষ্টি করা, পদোন্নতি, সিলেকসন গ্রেড প্রদান, শূন্য পদ পূরণ সহ শিক্ষকদের ৭দফা দাবী বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানানো হয়।
পরে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবী বাস্তবায়নে আগামীতে ধারাবাহিক আন্দোলন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। এতে জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।