স্কলার্স স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে স্কলার্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ই ডিসেম্বর সকালে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে নতুন পল্লান পাড়া, বিজিবি রোডস্থ স্কলার্স স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন স্কলার্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা উন্নয়ন কর্মী মাহবুবুর রহমান, ব্যাংকার মোহাম্মদ আলম, উন্নয়ন কর্মী ফরিদুল আলম নাফিজ, রাজনীতিবিদ ও সমাজকর্মী মোহাম্মদ সোলতান, উন্নয়ন কর্মী রাশেদ নুর আমীর, শিক্ষক রাজিুবল হাসান ফারুক, উন্নয়ন কর্মী কামাল হোসাইন, উন্নয়ন কর্মী আব্দুল গফুর, উদ্যোক্তা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, উন্নয়ন কর্মী মোহাম্মদ ইসমাঈল, আইনজীবি ব্যারিস্টার আবু শাহেদ আনসারী, প্রভাষক মোহাম্মদ আবু তাহের, ব্যাংকার মোহাম্মদ হানিফ, উদ্যোক্তা ও ব্যবসায়ী মামুনুর রশিদ, ডা. এনামুল হক, উন্নয়ন কর্মী সাইফুল আজম, উন্নয়ন কর্মী হুমায়ুন কবীর ও ইউপি সচিব সরওয়ার কামাল।