সোনাইছড়িতে ১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার( ৪ জানুয়ারি) বিকাল সাড়ে ১২ টায় সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জারুলিয়াছড়ি সোলেইমান সওদাগরে গাছ বাগান থেকে এই লাশটি উদ্ধার করেন পুলিশ।

জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া ছড়ি এলাকায় সোলেইমান সওদাগরে গাছ বাগনের পার্শ্বে অজ্ঞাতনামা লাশের বয়স অনুমানিক (৪৫) ক্ষত- বিক্ষত একটি লাশ সকালে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় হেডম্যান মংয়ে মার্মা সোনাইছড়ি পুুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনাইছড়ি পুুলিশ ফাঁড়ির আইসি মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছ।

উল্লেখ্য গত ৩১ জানুয়ারি ২০২০ইং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি ১ নং ওয়ার্ডের চালাথোয়াই অং কারবারীর বাড়ীর পিছনের বাঁশ ঝোপ থেকে দেহ থেকে বিচ্ছিন্ন মানুষের একটি বিচিন্ন পা ও উদ্ধার করেছে পুলিশ।