বার্তাপরিবেশক : রামু উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারি) সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় বুঝাতে বিদ্যালয়ের হলরুমে ‘মা’ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধানশিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, দাতা সদস্য আজিজুল হক ও হাবিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকা নির্ভও শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে সূচনা বক্তব্য দেন, সহকারী শিক্ষক আজিজুল হক আজিজ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্ধ্যারাণী, আবু শামা ও অফিস সহকারী শফিআলম প্রমুখ।
রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসমাবেশে অংশ-গ্রহণকারীরা জানান, আগে মা সমাবেশে তেমন একটা সাড়া মিলতনা। এখন দিনবদলে গেছে। কোনোভাবেই সন্তানদের বাল্য বিবাহ ও তাদের লেখাপড়াও বন্ধ করা যাবেনা। মা’দের মাঝে জাগ্রত হয়েছে সচেতনতা। বিদ্যালয়ের শিক্ষার্থীর মা’দের মধ্যে অনুষ্ঠানে শতাধিক মা অংশ গ্রহনকরেন।
