হেলাল উদ্দিন : টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ, উপজেলা আ’লীগের সদস্য ও টেকনাফ পৌর আ’লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল ও উপজেলা আ’লীগের সদস্য হাজী আব্দুস সালাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যার মাষ্টার শামশুল ইসলাম, নুরুল আমিন প্রমূখ। দুপুর ১টায় উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিলে বিনাপ্রতিদন্ধিতায় মুজিবুর রহমান পূনরায় সভাপতি নির্বাচিত হয় এবং কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে জাহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
