সংবাদ বিজ্ঞপ্তি :
সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান সেন্ট মার্টিন্স এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ ফয়সাল বীন রশীদ,(এক্স), বিএন এর নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত সেন্ট মাটিন্স এর ডেইল পাড়া নামক এলাকা হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ১৫০ গ্রাম, একটি মোবাইল ফোন এবং নগদ টাকা = ৯৩,৩২০/০০ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভাব হয়নি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির ও ভিডিওচিত্র সংযুক্ত করা হলো।
