মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ সেন্টমার্টিনের কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাগরে ভাসমান ১লাখ ৭৫হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ৯টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখেন। নৌকাটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে নৌকা থেকে হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মায়ানমার জলসীমানায় প্রবেশ করে। পরে বস্তা ২টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর গণনা করে ১লাখ ৭৫হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
