সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ প্রতিনিধি :
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সেন্টমার্টিন পর্যটন শাখা। ৯ মার্চ সকাল সাড়ে ১০টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাজার থেকে শুরু হয় ।
এ সময় সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ,সার্ভিস বোট মালিক সমবায় সমিতির সভাপতি রশিদ আহমদ,সেক্রেটারি মোঃ সৈয়দ আলম,রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, বামাক’র সেন্টমার্টিন পর্যটন শাখার সভাপতি সাংবাদিক মোং কেফায়েত উল্লাহ খান,সেক্রেটারি জিয়াউল হক জিয়া,যুগ্ন-সেক্রেটারি সাংবাদিক নুর মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাহউদ্দিন (শামীম),আইন বিষয়ক সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,শিক্ষক ইমরুল কায়েছসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
সচেতনমহল বলেন, তাদের এই মহৎ উদ্যোগ নিয়ে শুরু করা কাজটি যদি অব্যাহত থাকে তাহলে বড় ধরনের ভুমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। ইউপি চেয়ারম্যান বলেন, এই রকম একটি সুন্দর উদ্যোগ হাতে নেওয়ায় আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানায়। কারণ তাদের মত সকলে যদি স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে আন্তরিকভাবে কাজ করে তাহলে দ্বীপের সৌন্দর্য্য বর্ধন ও দ্বীপকে রক্ষা করা সম্ভব।
