নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চকরিয়া উপজেলা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রমিক নেতা ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদী।
গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদী তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় মনোনয়ন পত্র সরাসরি গ্রহন করেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদী মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, যুবনেতা হাসান আল বসরী, আশেকুর রহমান মামুন, ব্যবসায়ী সমিতির নেতা এমরানুল হক প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন এবং ক্রীড়ানুরাগীসহ বিপুল পরিমাণ সমর্থক এবং পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষনিক প্রক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদী চকরিয়া উপজেলার সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কোন অপপ্রচারের বিভ্রান্ত হবেন না। আপনারা শতভাগ নিশ্চিত থাকুন, আমি আপনাদের দোয়া,ভালবাসা ও সমর্থনের অমর্যাদা করবো না। নির্বাচন করে যাব শেষ পর্যন্ত। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা নির্বাচনে প্রিয় চকরিয়াবাসির অকুণ্ঠ সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবো। সংগ্রামী চকরিয়াবাসি পরাজয়ের আশঙ্কায় নিন্দুকেরা আমার বিরুদ্ধে নানা ধরণের বিভ্রান্তি ছড়াবে, তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমি কথা দিচ্ছি সকল ধরণের ভয়ভীতি উপেক্ষা করে আপনারা ভোট প্রদানের জন্য কেন্দ্রে উপস্থিত হবেন। আপনাদের পবিত্র আমানত কেউ ছিনতাই করতে পারবেনা। নির্বাচনে আমি চকরিয়ার আপামর জনতার রায়ে ফলাফল যাই হোক মাথা পেতে নেব। জনতাই আমার শক্তি, আমার সাহস। ইনশাল্লাহ জয় সাধারণ জনতারই হবে।#
