সেন্টমার্টিনে নৌপরিবহন মন্ত্রীর লাইট হাউজের ভিত্তিপ্রস্থর স্থাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ :
সেন্টমার্টিন লাইট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিআইডব্লিউটিএর জেটির কাজ পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ১০ মার্চ শুক্রবার দুপুরে তিনি সেন্টমার্টিনে পৌঁছেন।

এর আগে সকালে ১১ টার দিকে টেকনাফ স্থল বন্দরে পৌঁছে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন।

টেকনাফে আসার আগে একই দিন সকালে তিনি কক্সবাজার টেকনাফ সড়কে পাশ্ববর্তী ঘুমধুম সীমান্তের স্থলবন্দরের জায়গা পরিদর্শন করেন। এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান বলেন, অবিলম্বে ঘুমধুমে স্থল বন্দর হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বর্তমান সরকার সেন্টমার্টিন, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলকে ঘিরে বিশেষ পর্যটন স্পট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর ফলে এখানে দেশ-বিদেশের পর্যটকদের আনা-গোনার পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল হবে।এলাকায় সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।