সেন্টমার্টিনের ছেড়াঁদ্বীপে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন। জানাযায়, গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশে ছেঁড়াদ্বীপে এ অভিযান পরিচালনা করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা। জানাগেছে, পর্যটন মৌসুমে প্রতিদিন ৫শতাধিক পর্যটক ছেঁড়াদ্বীপের সৌন্দর্য্য দেখতে আসেন। ওই দ্বীপে মানুষের বসতি এবং দোকানপাট না থাকলেও পর্যটকদের যাতায়াতে খাবারের উচ্ছিষ্টাংশ এবং বিভিন্ন ধরণের ময়লা-আবর্জনা জমে থাকে। দ্বীপে পরিচ্ছন্নতা কর্মী না থাকায় এসব ময়লা-আর্বজনা পড়ে থাকে। মঙ্গলবার পরিচালিত পরিচ্ছন্ন অভিযানে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। এসময় ইউপি সদস্য হাবিব খাঁন, নাজির হোছন ও হাজী আব্দুস ছালামসহ গণমান্য ব্যাক্তিবর্গ ইউস্থিত ছিলেন।