টেকনাফ প্রধান সড়কের পাশে মালবাহী ট্রাকের চাপে ড্রেনের ঢাকনা ধ্বসে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামসু উদ্দীন, টেকনাফ :
টেকনাফ মাল বোঝাই ট্রাকের চাপে ড্রেনের ঢাকনা ধ্বসে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় সপ্তাহ দুয়েক পূর্বে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে চাল বোঝাই একটি ট্রাক ড্রেনের ঢাকনা ধ্বসে আটকা পড়ে। সেই থেকে ওই স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
ফলে প্রধান সড়কের পাশে যে কোন মুহুর্তে দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

বেশ অনেকদিন যাবৎ ঐ ড্রেন দিয়ে পানি চলাচল করছে। সম্প্রতি সড়কটি ভেঙ্গে প্রধান সড়কের পাশে বিশালাকারের গর্ত হয়ে পড়েছে। ফলে সড়কটির পাশদিয়ে ঝুঁকিপুর্ণ ভাবেই পথচারী ও যান চলাচল করছে। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান কক্সবাজার-টেকনাফ যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে এটি। প্রতিদিন হাজার হাজার পথচারী ও ছোট বড় গাড়ি চলাচল করে থাকে। টেকনাফ পৌরসভা প্রধান সড়ক গুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্ব পূর্ণ সড়ক। গর্তটি বর্তমানে ইটদিয়ে চতুর্পাশ্বে ঘেরাও করে রেখেছে।

এ বিষয়ে স্থানীয় গাড়ী চালকদের সাথে কথা হলে জানাই, প্রায় সপ্তাহ দুয়েক ধরে সড়কের পাশে মরণ ফাঁদটি এভাবেই পড়ে আছে। কিন্তু কেউ কোন ধরনের সুদৃষ্টি না দেওয়ার কারনেই এখনো পর্যন্ত সংস্কার হয়নি ব্রিজের পাশে সড়কটি।