বিপুল ভোটে জয়ী হলেন নৌকার প্রার্থী মুজিবুর রহমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হলেন নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
তিনি ৪১২৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির রফিকুল ইসলাম পেয়েছেন
৯৯৮০ ভোট।
অপরদিকে নাগরিক কমিটির প্রার্থী জামায়াতের সরোয়ার আলম পেয়েছেন ৩৪৬৪ ভোট।