শেষ রক্তবিন্দু দিয়ে সীমান্ত রক্ষা করবো…টেকনাফে নবাগত বিজিবি অধিনায়ক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মো. ফয়সাল হাসান খাঁন

হেলাল উদ্দিন, টেকনাফ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খাঁন বলেছেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, তাই শেষ রক্ত বিন্দু দিয়ে সীমান্ত সুরক্ষায় কাজ করে যাবো।

রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ান হল রুমে টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে মতববিনিময় কালে তিনি একথা বলেন।

এসময় বিজিবি’র অধিনায়ক আরো বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের যেসব পয়েন্ট দিয়ে ইয়াবা পাচার হয় ওইসব এলাকায়ও বিজিবি’র নজরদারী বাড়ানো হয়েছে। নাফনদীর সীমান্ত ও উপকূল এলাকায় বিজিবির টহল তৎপরতার কারণে বিজিবি ইয়াবা আটকে অনেকাংশ সফলতা অর্জন করেছে। আগামী দিনে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সংবাদকর্মীদের কাছে তথ্যবহুল সংবাদ প্রকাশসহ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত অধিনায়ক।

মতবিনিময় সভায় উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারসহ বিজিবি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় টেকনাফ প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ইউনিটি, সাংবাদিক ফোরাম, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটি ও টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • ইয়াবা
  • টেকনাফ বিজিবি
  • মাদক