মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ৯.০০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০.০০ টায় নূরুল মোস্তফা একাডেমিক ভবনের মিলনায়তনে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদের সভাপতিত্বে এবং রাবেয়া বিনতে বাদশার সঞ্চালনায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা শুরু হয়।
mmc scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ২য় বর্ষের শিক্ষার্থী শাহ মোহাম্মদ ইরফান। শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক জনাব আবু তৈয়ব ও ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ হোছাইন কুতুবী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ট্রাস্টৈর সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন হেলাল উদ্দিন আহমেদ, সেক্রেটারি জেনারেল মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট। ফখর উদ্দিন আহমেদ, ট্রেজারার, মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এইচ.এম. ইউনুস বাঙালি, ট্রাস্টি এবং ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগ। ডা: রেজাউল করিম, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ইব্রাহিম খলিল, ট্রাস্টি সদস্য মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ। সবশেষে
১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের আত্মার
মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের সর্ব কনিষ্ঠ ট্রাস্টি সদস্য হাফেজ মিনহাজ উদ্দিন আহমেদ।